Description
রন্ধন প্রনালী: শিক কাবাব/ চাপ কাবাব
১. প্রথমে মাংস আপনার পছন্দমতো কেটে ভালোভাবে ধৌত করে পানি ঝরিয়ে নিন। পানি ঝরানো মাংসের টুকরো গুলোকে সামান্য থেতলে নিন। এবার এক কেজি গরু বা মুরগির মাংসে “পিউরখাঁটি” মসলার প্যাকেট থেকে ৩০ গ্রাম অথবা আপনার স্বাদ ও রুচি অনুযায়ী মসলা মিশিয়ে দিন।
২. পছন্দমতো তেল (৫০-৭৫ml) ও লবণ দিন।
৩. চাইলে ১টি ডিম ও এক মুষ্টি চাল ভাঁজা যোগ করতে পারেন।
৪. ভালোভাবে মেখে ঢেকে ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করুন।
৫. শিক কাবাব বানিয়ে চুলা, গ্রিল বা তাওয়ায় মাঝারি আঁচে রাখুন।
৬. চাপ কাবাব বানাতে পাতলা মাংসের পিসে মসলা মেখে হালকা তেলে সেঁকে নিন এবং তারপর বিশ্বমানের “পিউরখাঁটি” ঔষধি মসলার স্বাদে কাবাব উপভোগ করুন।





