Description
রন্ধন প্রনালী: মুরগির মাংসের ঝাল ঝোল
প্রথমে মাংস আপনার পছন্দমতো কেটে ভালোভাবে ধৌত করে পানি ঝরিয়ে নিন। এক কেজি মাংসের জন্য একটি পাত্রে ৩০-৩৫ গ্রাম “পিউরখাঁটি” মসলা যুক্ত করুন (আপনি চাইলে এর সাথে ৪/৫ টি কাঁচা মরিচ যুক্ত করতে পারেন)। তারপর পরিমাণ মতো তেল এবং লবন দিয়ে ভালোভাবে মেখে ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন। ১৫-২০ মিনিট পর কম আঁচে মাংস কসিয়ে নিন যতক্ষণ না মাংসের পূর্ণ স্বাদ অনুভব হয়। অতঃপর পরিমান মতো একবারে টগবগে ফুটন্ত গরম পানি যুক্ত করুন। মাংস সিদ্ধ হয়ে ঝোল গাঢ় এবংপছন্দনীয় হয়ে এলে চুলা বন্ধ করে দিন। তারপর বিশ্বমানের “পিউরখাঁটি” ঔষধি মসলার স্বাদে মুরগির মাংসের ঝাল ঝোল উপভোগ করুন।





